ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর সোসাইটির উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter
হাবিবুর রহমান (ফরিদগঞ্জ)
আপডেটঃ জুন ১৯, ২০২৬ | ৮:১৩
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মাদক, কিশোর অপরাধ, চুরি-ডাকাতি ও অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ইউনিয়নের সুবিদপুর এলাকার পণ্ডিত বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সুবিদপুর সোসাইটির সভাপতি আমীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ থানার এসআই আশরাফুল আলম, এএসআই আকাশ ঘোষ,আশরাফ খান (আশু),বিল্লাল হোসেন পাটওয়ারী,হানিফ মুন্সী,সাংবাদিক প্রবীর চক্রবর্তীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, সুবিদপুরের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে জনগণের সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবিদপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা