৩৯ বছরের শিক্ষকতা জীবনের রাজকীয় সমাপ্তি: ফুলেল গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষিকা সামচুন নাহার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৬ | ৯:০৯
Link Copied Successfully!

দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে রাজকীয় সম্মানে ফুলে সাজানো গাড়িতে করে বাড়ি ফিরলেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামচুন নাহার লাকী।

বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শহরের টিএন্ডটি এলাকার বাসায় তাঁকে পৌঁছে দেওয়া হয়। শেষ কর্মদিবসে বিদায় জানাতে বিদ্যালয়ের আঙিনায় ভিড় করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

সামচুন নাহার লাকী ১৯৮৭ সালের ১২ অক্টোবর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন। ১৯৯০ সালের ১৮ অক্টোবর তিনি সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এরপর ১৯৯৩ সালের ১৬ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৩ মে পর্যন্ত টানা মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও পালন করেছেন।

বিজ্ঞাপন

বিদায় উপলক্ষে বরযাত্রীর গাড়ির মতো ফুল দিয়ে সাজানো হয় একটি গাড়ি। শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহার দেওয়া হয়। ভারী বৃষ্টি উপেক্ষা করেই শিক্ষক-শিক্ষার্থীরা সাজানো গাড়িতে করে তাঁকে বাড়ি পৌঁছে দেন।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জানান, সামচুন নাহার লাকী ছিলেন শিশুদের প্রিয় ‘লাকি আপা’। কঠোর শাসনের পাশাপাশি মমতাময়ী এই শিক্ষিকা ছিলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কখনো অনিয়মের সঙ্গে আপস করেননি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা. ফিরোজ আহমেদ প্রোপেন বলেন, “ম্যাডাম ছিলেন নয়নের মণি। শাসন করতেন, আবার আদরও করতেন। তাঁর অবসর জীবন সুস্থতায় কাটুক।”

বিজ্ঞাপন

সহকারী শিক্ষক খায়রুল জান্নাত শ্যামা বলেন, “লাকি আপা শুধু সহকর্মী নন, তিনি ছিলেন বড় বোন। কাল থেকে অফিসে, ক্লাসে আপাকে না দেখে মন খারাপ লাগবে। তিনি একজন আপাদমস্তক শিক্ষক ও সংগঠক ছিলেন।”

সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সুইটি শিরীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, ইউআরসি ইন্সট্রাক্টর মো: ছরওয়ার জাহান, হাজীগঞ্জ ইউআরসি ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: আবদুল হাই ও মো: হাবিবুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার বকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো: মামুন মিয়া, মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির ও অভিভাবক সদস্য নাছির মিয়াজী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা