ফরিদগঞ্জে শতবর্ষ পুরানো রাস্তা বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২০ | ৪:২০
Link Copied Successfully!

একজন বীরমুক্তিযোদ্ধার নামে বাড়ির সামনে তোরণ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্ধের জের ধরে প্রায় দেড়শত বর্ষের পুরানো একটি রাস্তা কেটে বেড়া দেয়ায় দুর্ভোগে পড়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামে।

স্থানীয় লোকজন জানায়, চরভাগল গ্রামের বীরমুক্তিযোদ্ধা জাবেদ আলী মোক্তারের নামে যথাক্রমে গাজী বাড়ি, পাঠান বাড়ি ও মিজির প্রধান সড়কের সামনে একটি তোরণ নির্মাণের জন্য সিদ্ধান্ত নেয় ওই বাড়ির লোকজন। কিন্তু এই তিন বাড়ির লোকজনের মধ্যে তোরণের নামকরণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে সহিংসতার ঘটনাও ঘটে। পরে এনিয়ে থানায় লিখিত অভিযোগ করলে ফরিদগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ আব্দুর রকিবের উপস্থিতিতে কয়েক দফা সালিশী বৈঠকের পর চলতি বছরের সেপ্টেম্বর মাসে সকল বিরোধ নিষ্পত্তিকল্পে সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত বিষয়ে মিজি বাড়ির রবিউল আলম জুয়েল জানান, সালিশী বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বীরমুক্তিযোদ্ধা জাবেদ আলী মোক্তারের নামের পরিবর্তে তোরণের নামকরণ হবে শহীদ মুক্তিযোদ্ধা তোরণ । একই সাথে উভয় পক্ষের মানিত সালিশদের উপস্থিতিতে সকল জমিজমার পরিমাপের সিদ্ধান্ত হয়। কিন্তু সালিশী বৈঠকের সিদ্ধান্ত মতে নির্ধারিত দিনে জমি পরিমাপের জন্য লোকজন উপস্থিত হলেও পাঠান বাড়ির লোকজন জমি মাফ জরিপের বিষয়ে অনাগ্রহ প্রকাশ করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে পাঠান বাড়ির জনৈক নান্নু পাঠানগং এর নেতৃত্বে কিছূ লোক মিজি বাড়ির দিকে যাতায়ত করা শতবর্ষী রাস্তা বাঁশ দিয়ে বেড়া দেয়। সর্বশেষ সপ্তাহ পুর্বে রাস্তার মাটি কেটে ফেলে এবং বাঁশ দিয়ে পুরো রাস্তারটি বন্ধ করে দেয়। ফলে বাধ্য হয়ে মিজি বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ির শতশত লোকজনকে ৪জন শহীদ মুক্তিযোদ্ধার কবরে পাশ দিয়ে খালের উপর বাঁেশর সাঁকো তৈরি করে প্রতিদিন চলাচল করছে।

ওই বাড়ির বাসিন্দা মজিবুর রহমান , ইসমাইল মিজি, মাও. মিজানুর রহমান, ডা: জি এম রাব্বানী , সোহাগ মাষ্টার জানান, শতবর্ষের অধিক সময় ধরে চলাচলকরা রাস্তাটি এভাবে বন্ধ করে দেয়া বেআইনী। আমরা শালিশী বৈঠকের সিদ্ধান্তের অবমাননা। আমরা পাঠান বাড়ির কাছ থেকে ওই রাস্তাসহ সাড়ে আট শতক জমি পাওনা রয়েছি। বাধ্য হয়ে আমরা আপাতত খালের পাড় দিয়ে বিকল্প পথ দিয়ে চলাচল করছি।

অন্যদিকে পাঠান বাড়ির নান্নু পাঠান জানান, তারা আমাদের রাস্তা দিয়ে হাটবে না বলেছে, বিকল্প রাস্তাও বানিয়েছে। এছাড়া কবরস্থানের মর্যাদা রক্ষায় রাস্তা বন্ধ করে দিয়েছি। এছাড়া আমরা তাদের কাছে উল্টো জমি পাওনা রয়েছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা