মতলব দক্ষিণে ৫৪ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ১৬, ২০২৬ | ৯:১৮
Link Copied Successfully!
মতলব দক্ষিণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করছেন ইউএনও কেএম ইশমাম ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ চেক এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ত্রাণ কার্য ( চাল-নগদ) টাকার চেক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের (পিআইও) উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারকে এক বান্ডেল করে মোট ৫৪ বান্ডেল ঢেউটিন দেওয়া হয়। এ ছাড়া ওই প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা করে নগদ অর্থের চেকও দেওয়া হয়। মঙ্গলবার (১৬ জুন) বিকেল পাঁচটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল হক,মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ারুল হক বলেন, স্থানীয় সংসদ সদস্য কর্তৃক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারকে নতুন করে গৃহনির্মাণের জন্য এ টিন ও অর্থসহায়তা দেওয়া হয়। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকেও সাড়ে ১২ মণ খাদ্যশস্যের সমমূল্যের অর্থসহায়তা এবং বিভিন্ন এতিমখানায় জি চাল ত্রাণ কার্য (চাল) বাবদ ৩৫ টি প্রতিষ্ঠানে ২৫.২০০ মে. টণ. ছাড়পত্র প্রদান এবং বিভিন্ন এতিমখানায় জি চাল ত্রাণ কার্য (নগদ) বাবদ ২৩ টি প্রতিষ্ঠানে বিভিন্ন হারে ২লক্ষ ৯৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা