মতলবের লেজাকান্দি গ্রামে চাচাতো বোনকে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ জুন ১৪, ২০২৬ | ১১:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লেজাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো বোনকে (২৩) প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। তার নাম হাকিম বকাউল, পিতা মৃত মোখলেছুর রহমান বকাউল।

এছাড়া সরকারি চাকুরীজীবী দুই চাচাতো ভাইদের বিরুদ্ধেও নানা ধরনের অপপ্রচার করছে বলেও অভিযোগ হাকিম বকাউলের বিরুদ্ধে। হাকিম বকাউল দীর্ঘদিন যাবত গুলিস্তান ব্যবসার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে।

ঘটনাসূত্রে জানা গেছে, শাহজাহান বকাউল ও মৃত মোখলেছুর রহমান বকাউল আপন ভাই। মৃত মোখলেছুর রহমান বকাউলের ছোট ছেলে হাকিম বকাউল ও তার অপর দুই ভাই তাদের বসতবাড়ির উঠানের জায়গা দখল করে ভবন নির্মাণের পরিকল্পনার জের ধরে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। উঠানে ভবন নির্মানে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে শাহজাহান বকাউলের মেয়েকে হুমকি দেয় চাচাতো ভাই হাকিম বকাউল ।

বিজ্ঞাপন

হাকিম বকাউলের চাচা, মো শাহ জাহান বকাউল অভিযোগ করে বলেন, তার বাবা, রহিম উদ্দিন বকাউল জীবিত থাকা অবস্থায় ( ২০০৭ সালে) স্হানীয় মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সামাজিকভাবে সকল সম্পত্তি তার ছেলে- মেয়েদের সমানভাবে ভাগ বণ্টন করে দেন। সবাই তা মেনে নেয় ও সেই ভাবেই অদ্যবিধি ভোগ দখল করে আসিতেছে। আমার বাবা রহিম উদ্দিন বকাউল ও মেঝ ভাই মোখলেছুর রহমান মারা যাওয়ার পর তার ছেলেরা জায়গার ভাগ বণ্টন নিয়ে বিভিন্নভাবে ঝামেলা তৈরি করে উশৃংখল আচরণ শুরু করে। আমাকে গাল মন্দ, মেয়েকে প্রাণ নাশের হুমকি ও গ্রাম ছাড়া করবে বলে জানায়। আমার দুই ছেলের সরকার চাকুরী খেয়ে ফেলবে বলে বলে হুমকি প্রদান করে। উল্লেখ্য যে আমি ব্যবসার সুবাদে পরিবার সহ দীর্ঘ ৩০ বছর চট্টগ্রামে ছিলাম। বর্তমানে পরিবারসহ গ্রামে বসবাস শুরু করি।

এ বিষয়ে হাকিম বকাউলের নিকট জানতে চাইলে সে বলে, আমাদেরকে মারার জন্য তারা এগিয়ে আসে। বিষয়টি এলাকাবাসীও অবগত আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা