
মতলব দক্ষিণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন ইউএনও


সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে মতলব দক্ষিণ উপজেলায়ও বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও মতলব পৌরসভার যৌথ আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের চারা রোপণের মধ্যে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে আরো প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।এসময় তিনি বলেন,
গাছ মানুষের পরম বন্ধু। গাছ কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে মতলব পৌরসভা এবং উপজেলার প্রত্যেকটি ওয়ার্ডে ২০০টি করে গাছের চারা রোপন করা হবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন, মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী প্রমুখ।

















