
হাজীগঞ্জে বৃরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি


বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে হাজীগঞ্জে উদ্বোধন করেন, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক। আজ ১৩ই জুন দুপুরে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মার্কল্যান্ড পার্কের পাশের রাস্তায় ফলজ ও ঔষধী গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভুট্টো, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এরপর উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়।
এদিন বিকালে হাজীগঞ্জ পৌর ভবন এলাকায় বৃরোপণ করেছেন, হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি পৌর পার্কের এক প্রান্তে একটি ফলজ গাছ ও অপর প্রান্তে একটি ঔষধি গাছ রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব মো. তোফায়ের আহম্মেদ শেখ, হাজীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, পৌরসভার হিসাবরণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, মো. মাহবুবর রশিদ, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌরসভার স্যানেটারী পরিদর্শক মো. নাহিদুল ইসলাম, উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।



















