মতলব উত্তরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১৩, ২০২৬ | ৭:২৫
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে চারা রোপণ করছেন ইউএনও মাহমুদা কুলসুম মনি। -- পপুলার বিডিনিউজ

দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা কমপ্লেক্স চত্বরে নিম, কাঠবাদাম’সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, উপজেলা বন বিভাগের হাবিব ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ, পৌর যুবদল নেতা টিপু সুলতান ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহারিয়ার কামাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক সবুজায়নের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার সফল বাস্তবায়নে মতলব উত্তরেও বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
১৬১১১ নম্বরে কল, লঞ্চে অসুস্থ শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিল কোস্ট গার্ড চাঁদপুরে পুলিশের অভিযান: ১১৯ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী ও ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার মতলব দক্ষিণে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন ইউএনও খালের উপর অবৈধ স্থাপনা বহাল রেখেই চলছে খাল খনন হাজীগঞ্জে বৃরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মতলব উত্তরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন – মহিলা পরিষদ হাজীগঞ্জে মাতৃমায়া আবাসিক হোটেল থেকে বৃদ্ধ ইলিয়াস কাজীর মৃতদেহ উদ্ধার নন্দনপুর উবি’র ম্যানেজিং কমিটির সাথে শিক্ষকদের মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা সাংবাদিকদের লিগ্যাল নোটিশ: ক্ষমা চাইলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী চাঁদপুর সদরে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা, ১৭ স্টলে শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শন হাজীগঞ্জে জুমার নামাজের সময় দোকান থেকে দেড় লাখ টাকা চুরি, থানায় অভিযোগ হাজীগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রাকিব ভূঁইয়ার গণসংযোগ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু স্ত্রীর ঋণের টাকায় পতাকা দিয়ে পুরো গ্রাম সাজালেন আর্জেন্টিনা ভক্ত ‘সুমন মেসি’