হাজীগঞ্জে বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় মামলা

রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুন ১৩, ২০২৬ | ১:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার, ১২ জুন দুপুরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মনিনাগ এলাকার হারেছ বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিপন ওই বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি একই বাড়ির মৃত সেরাজল হকের ছেলে মো. মানিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

শিপন জানান, শুক্রবার দুপুরে মানিক হঠাৎ তার বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন। এসময় ঘর থেকে সোনার চেইন, কানের দুল, আংটি, নগদ ২০ হাজার টাকা এবং জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল লুট করে নিয়ে যান। বাধা দিতে গেলে শিপনের স্ত্রী ও মেয়েকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে আরও জানা যায়, চার-পাঁচ বছর আগে শিপন স্থানীয় রায়হানের কাছ থেকে জমি ক্রয় করেন। গত ছয় মাস ধরে মানিক কোনো কারণ ছাড়াই ওই জমির দলিল চেয়ে আসছিলেন। দলিল না দেওয়ায় শিপনকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ অস্বীকার করে মানিক বলেন, “আমাদের বিক্রি করা সম্পত্তির বায়া দলিল শিপনের কাছে আছে। আমি দলিল চাইলে সে জানায় তার কাছে নেই। আজ দুপুরে তার স্ত্রীর কাছে চাইলে তিনি আমাকে দলিল দেন। আমি ফটোকপি করে দলিলটি আবার তার স্ত্রীকে ফেরত দিয়েছি।”

তিনি আরও বলেন, “বাড়ির সবাই দেখেছে, আমি তার ঘরে প্রবেশ করিনি। শুধু স্ত্রীর কাছে দলিল চেয়েছি। কেউ প্রমাণ করতে পারলে আমি ঘরে ঢুকেছি, তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেব।”

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ