মধ্য নিশ্চিন্তপুর একাদশের দাপুটে জয়, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ১২, ২০২৬ | ৮:৪৬
Link Copied Successfully!
মতলব উত্তরে মধ্য নিশ্চিন্তপুর একাদশের জয়। -- পপুলার বিডিনিউজ

মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে উত্তর নিশ্চিন্তপুর একাদশকে কোনরকম পাত্তা না দিয়েই ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে মধ্য নিশ্চিন্তপুর একাদশ। খেলার দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার লুফে নেন ইব্রাহিম হোসেন। তিনি দলের হয়ে একটি গোল ও একটি এসিস্ট করেন।

খেলার শুরু থেকেই মধ্য নিশ্চিন্তপুর একাদশ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দলের খেলোয়াড়দের সমন্বিত প্রচেষ্টা ও দারুণ পারফরম্যান্সের ফলে একের পর এক গোল করে প্রতিপক্ষকে চাপে রাখে তারা। অপরদিকে উত্তর নিশ্চিন্তপুর একাদশ তেমন কোনো সুযোগ লুফে নিতে পারেননি।

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয়ে মাঠ ছাড়ে মধ্য নিশ্চিন্তপুর একাদশ। বিজয় নিশ্চিত হওয়ার পর খেলোয়াড়, সমর্থক ও এলাকাবাসীর মাঝে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তাদের এই সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

প্রীতি ম্যাচটি এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সদরে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা, ১৭ স্টলে শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শন হাজীগঞ্জে জুমার নামাজের সময় দোকান থেকে দেড় লাখ টাকা চুরি, থানায় অভিযোগ হাজীগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রাকিব ভূঁইয়ার গণসংযোগ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু স্ত্রীর ঋণের টাকায় পতাকা দিয়ে পুরো গ্রাম সাজালেন আর্জেন্টিনা ভক্ত ‘সুমন মেসি’ হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জারের সার্ভার সাবেক ম্যাজিষ্ট্রেট বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া মধ্য নিশ্চিন্তপুর একাদশের দাপুটে জয়, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন মতলব উত্তরের স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকাজিং মেলা অনুষ্ঠিত মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হেফজ বিভাগের ছাত্র ইরফান, উৎকণ্ঠায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা: দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি দেয়াল ধসে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণে খবরে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ নীল কষ্টের প্রেম – বিশ্বকাপ এলে নীল-সাদা জার্সি জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের, মঞ্চ মাতালেন শাকিরা হাজীগঞ্জে অগ্নিকান্ডে অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ছাই হাজীগঞ্জের ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের বদলি, যাচ্ছেন রাঙামাটির বরকলে ৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান