মতলবে ধর্ষণ ও সহায়তার অভিযোগে বড় বোনসহ দুইজন গ্রেফতার

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২৬ | ৬:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে এক ব্যক্তি ও ভিকটিমের বড় বোনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মতলব উত্তর থানার পশ্চিম হানিরপাড় এলাকার মো. কাইয়ুম মাল (৩৬) এবং ভিকটিমের বড় বোন মোসা. তানিয়া আক্তার (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে ভিকটিম তার বড় বোনের বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। অভিযোগ অনুযায়ী, গত বছরের ১২ অক্টোবর কাইয়ুম মাল বড় বোনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সম্প্রতি ভিকটিমের বিবাহ হয়। অসুস্থতার কারণে চিকিৎসকের কাছে গেলে তিনি অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন। এরপর বিষয়টি প্রকাশ পেলে ভিকটিমের পরিবার মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
মামলা নং-২০, জি আর নং-৩৬৭, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এর ৯১/৩০ এবং পেনাল কোডের ৫০৬২ ধারায় মামলা রুজু করা হয়। পুলিশ পশ্চিম হানিরপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে।

মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান জানান, আটককৃত দুইজনকে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা