
চাঁদপুরে মাদকসেবীদের নিয়ে এসপির ব্যাতিক্রমী উদ্যোগ
Link Copied Successfully!


কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তিদের শাস্তির পাশাপাশি সংশোধনের ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান । মঙ্গলবার দিবাগত রাতে আটকৃতদের তাবলীগের আলেমদের মাধ্যমে বয়ান শোনানোর ব্যবস্থা করেন তিনি।
চাঁদপুর সদর মডেল থানা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। আটকের পর শুধু মামলা-আদালত নয়, তাদের মানসিক ও নৈতিক সংশোধনের জন্য তাবলীগ জামাতের আলেমদের দিয়ে বয়ান করানো হয়।
পুলিশ সুপারের এই উদ্যোগে আটকৃতদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।


পুলিশ কর্মকর্তারা বলেন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে কঠোর অভিযানের পাশাপাশি মানবিক সংশোধন প্রক্রিয়া জরুরি। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























