‘একটা বসতঘর আর কর্মসংস্থান চাই’- জন্ম থেকে প্রতিবন্ধী চাঁদপুরের মামুনের আকুতি

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ১০, ২০২৬ | ১০:৩৮
Link Copied Successfully!

জন্ম থেকেই হাঁটতে পারেন না চাঁদপুরের ফরিদগঞ্জের মামুনুর রশিদ। শরীর বাঁকা, হাত-পা নিশক্তি। হুইলচেয়ারই তার একমাত্র ভরসা। তার চেয়েও বড় কষ্ট – স্ত্রী আর দুই সন্তানও বিশেষ চাহিদা সম্পন্ন। ৩৮ বছরের মামুনের একটাই স্বপ্ন, মাথা গোঁজার একটা বসতঘর আর নিজের কর্মসংস্থান।

জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মামুনুর রশিদ। বাবা আবু তাহের। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন তিনি।

মামুনের সংসারে ৪ জন সদস্য। স্ত্রী রিমা আক্তার বুদ্ধি প্রতিবন্ধী। বড় ছেলে তামিম হাছান ৯ বছর বয়সী, দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ছোট ছেলে তাহসিন আহমেদ ৬ বছর বয়সী, সে বাক-প্রতিবন্ধী। মা হালিমা খাতুনও বৃদ্ধ।

বিজ্ঞাপন

জীবিকা নির্বাহের একমাত্র উপায় সরকারি প্রতিবন্ধী ভাতা। মামুন ও তার স্ত্রী দুজনেই ভাতা পান। এতেই কোনোমতে সংসার চলে। মাঝে মাঝে এলাকাবাসীর সহযোগিতায় চলে খাওয়া-পরার খরচ।

১৯ দিন বয়সে জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই মামুনের শরীর আস্তে আস্তে বাঁকা হয়ে যায়। এখন বসতে পারেন না, দাঁড়াতে পারেন না। হাত-পা দুটোই অচল। তারপরও স্বপ্ন দেখেন স্বাবলম্বী হওয়ার।

মামুন বলেন, ‘আমার একটা পাকা ঘর নাই। ভাড়া ঘরে থাকি। দুইটা ছেলে, বউ – কেউই কাজ করতে পারে না। আমি চাই একটা কর্মসংস্থান। একটা হুইলচেয়ার চালিত ভ্যান বা ছোট দোকান পেলে নিজে কিছু করতে পারতাম। আর একবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করতে চাই। উনার কাছে আমার কষ্টের কথা বলতে চাই।’

বিজ্ঞাপন

মামুনের মা হালিমা খাতুন বলেন, ‘পোলাডা জন্মের পর থেকেই কষ্ট করতাছে। বউডাও অসুস্থ। নাতিগো ভবিষ্যৎ নিয়া ঘুমাইতে পারি না। কেউ যদি একটু সাহায্য করতো…’

এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ‘মামুন খুবই অসহায়। চারজনের পরিবারে দুইজন প্রতিবন্ধী ভাতা ছাড়া আয়ের কোনো পথ নেই। মামুনের জন্য একটা বসতঘর ও কর্মসংস্থানের ব্যবস্থা হলে পরিবারটি বাঁচার আলো দেখবে।’
এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, মামুনের পরিবারে তিনটি প্রতিবন্ধী ভাতা দেয়া আছে। আগামীতে তাকে কর্মসংস্থান ও একটি বসতঘর দেয়ার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
মামুনের সাথে যোগাযোগ: 01710-459803

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইতালি প্রবাসী আব্দুল করিম বেপারীর অর্থয়ানে সংস্কার হলো রাজারগাঁও সমাজ সেবা সংঘের অফিস ভবন ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু ‘একটা বসতঘর আর কর্মসংস্থান চাই’- জন্ম থেকে প্রতিবন্ধী চাঁদপুরের মামুনের আকুতি মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সভা ও বিদায় সংবর্ধনা হিজড়া সেজে বিয়েবাড়িতে বকশিশ দাবি যুবকের কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩ ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় – স্বরাষ্ট্রমন্ত্রী চাঁদপুরে মহিলা ঐক্য পরিষদে শিপ্রা সাবিত্রী পরিষদে শুভ সূচনা বিশুদ্ধ পানি পেল শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বড়স্টেশন কমিউনিটির উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত কচুয়ায় চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর আটক, উদ্ধার ৯০ হাজার টাকার তার চাঁদপুরে বজ্রপাতে বালুবাহী ট্রলার শ্রমিক নিহত নন্দনপুর উবি’র এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ডা. এম এ তাহের পুশ ইন বন্ধ না হলে ‘ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে’ ছাত্র অধিকার পরিষদ বড়কুল রামকানাই উবি’র প্রধান শিক্ষককের ২য় জানাজা সম্পুর্ণ ফরিদগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেয়ার অভিযোগে ছেলে কারাগারে সীমান্তে পুশইন ও ভারতের আগ্রাসনবিরোধী বিক্ষোভের ডাক গণঅধিকার পরিষদের