
রাশিয়ায় চাকরির ফাঁদ: ফরিদগঞ্জের যুবককে সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন


রাশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে সেনাবাহিনীর কাছে বিক্রি করার অভিযোগে মানবন্ধন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জের এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা রাশিয়ায় আটকেপড়া প্রবাসী যুবক মাইন উদ্দীনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামের যুবক মাইন উদ্দীনকে রাশিয়ায় নেয়া হয়। পরে সেখানে টাকার বিনিময়ে তাকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় একটি দাল চক্র।


ভুক্তভোগীর স্বজনেরা জানান, ‘তাদের ছেলেরে কইলো দুবাই পাঠাইবো, ভালো বেতন। পরে রাশিয়া নিয়া সৈন্য বানাই দিছে। ছেলেরে ফিরায় দেন।”
এলাকাবাসীর দাবী, “এইভাবে আর কত যুবক শেষ হইবো? সরকারের কাছে দাবি, মাইন উদ্দীনরে দ্রুত দেশে ফিরায় আনা হোক। দাল চক্ররে ধরা হোক।”
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।



























