ফরিদগঞ্জে জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে পাল্টাপাল্টি মামলা, বিক্ষোভ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২৬ | ১০:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে পক্ষ-বিপক্ষে পৃথক দুটি মামলা দায়ের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই মামলার বাদীই আওয়ামী লীগ সমর্থক বলে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, গত ৩১ মে স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানের অনুসারীরা শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শহীদ জিয়াউর রহমানের ছবি ব্যবহার করায় হট্টগোলের সৃষ্টি হয়। এ ঘটনায় মেহেদী হাসান রনি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে একই ঘটনায় বিএনপির পরাজিত প্রার্থী লায়ন হারুনুর রশীদের অনুসারী আবুল খায়ের বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এদিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের অভিযোগ তুলে মামলা প্রত্যাহার এবং ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এম এ হান্নান এমপির অনুসারীরা। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরীহ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

দুটি মামলাই তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা