রাজারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আলমগীর কবির
আপডেটঃ মে ৩০, ২০২৬ | ৭:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার আসর নামাজের পর রাজারগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মো. মফিজুর রহমানের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মো. রফিকুল ইসলাম রনি, ইউনিয়ন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম খান, মো. সাদ্দাম হোসেন রাকিব, যুবদল নেতা মো. আল আমিন ভূঁইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মহসিন বকাউল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইউনুস খান, ছাত্রদল নেতা মো. টিপু সুলতানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজারগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান