
প্রতিমন্ত্রী নুরুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মোঃ ইউসুফ
Link Copied Successfully!


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ।
শনিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয়াদি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ছাত্র রাজনীতির বিভিন্ন দিক ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হয়।


এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ব্যাক্তিগত সহকারী সাইফুল ইসলাম বীর।
সাক্ষাৎ শেষে সংশ্লিষ্টরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।








