স্ত্রীর মামলা: আমি ষড়যন্ত্রের শিকার -পৌর মেয়র

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২২, ২০২০ | ৬:৫৫
Link Copied Successfully!

যৌতুক ও নারী নির্যাতনের দায়ে স্ত্রী সোনিয়া আক্তারের দায়ের করা আদালতে মামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো: মাহফুজুল হক। রোববার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার । যখনই তার দলীয় বা নির্বাচন সামনে আসে , তখনই একটি চক্র তাকে নানাভাবে হেনস্তা করার জন্য উঠে পড়ে লাগে। সেই অনুযায়ী আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি যখন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনি, তার স্ত্রীকে দাবার খুঁটি হিসেবে প্রতিপক্ষরা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন। মামলার পুরো বিবরণ পড়লে যে কেউ নিশ্চিত হবে এটি সাজানো।

তিনি আরো জানান, প্রেম করে বিয়ে করলেও তিনি কখনো সুখি ছিলেন না। তার স্ত্রীর অর্থ লোভ, সংসারের প্রতি উদাসিনতা এবং পরিবারের অন্য সদস্যদের সাথে অশোভন আচরণের কারণে তিনি সর্বদা ভীত ছিলেন। প্রায়শই তিনি তার স্ত্রীর মারমুখি আচরণের শিকার হতেন। নারী নির্যাতন নয়, তিনি পুরুষ নির্যাতনের শিকার হয়েছেন। এককথায় বলতে হয় তার স্ত্রী সোনিয়া আক্তার মানসিক ভাবে অসুস্থ। প্রায়ই সে তার তিন সন্তানকে ফেলে রেখে ঘর থেকে বেরিয়ে যেত। ফলে বাধ্য হয়ে তিনি তার পরিবারের সদস্যদের সাতে পরামর্শ করে ছোট ছোট তিনটি সন্তানকে পালন করতে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন। তারপরও তার প্রথম স্ত্রী সোনিয়া ফিরে আসতে চাইলে তিনি সন্তানদের দিকে তাকিয়ে তাকে ঘরে তুলে নিবেন।

সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ চাঁদপুর ও ফরিদগঞ্জ উপজেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে তার স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। মামলায় প্রথম আসামী পৌর মেয়র মাহফুজুল হক ও দ্বিতীয় আসামী মেয়রের দ্বিতীয় স্ত্রী আলোকে করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা