খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসে দেওয়া হবে: খাদ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৬ | ১১:৪৯
Link Copied Successfully!

খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সব ধরনের লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া হবে। ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়া শুরু করেছে। এ কার্যক্রম বাংলাদেশেও চালুর তাগিদ দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)

রোববার (৮ মার্চ) খাদ্য, মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদ সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

ওই বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে ও বাংলাদেশে আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষার ল্যাব প্রতিষ্ঠায় ওই প্রকল্পে সহায়তা দিচ্ছে জাইকা।

বিজ্ঞাপন

বৈঠকে খাদ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করবো এবং জাপানে বাজারে আমাদের ফুড আইটেমগুলো রপ্তানির জন্য উদ্যোগ নেওয়া হবে। সে লক্ষ্যে আমরা কাজ করবো। আমরা যদি আমাদের ফুড সেফটি আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করতে পারি তাহলে খাদ্য রপ্তানি আমাদের জন্য সহজ হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের খাদ্য রপ্তানির অনেক সুযোগ রয়েছে। বিশ্ববাজারে এসব খাদ্যের চাহিদাও আছে। এখন দরকার প্রয়োজনীয় উদ্যোগ। আর সেই চেষ্টাই আমরা করবো। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে।

খাদ্যমন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সব পর্যায়ে সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। বৈঠকে জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু