‘প্রেস সচিবের দায়িত্ব ছাড়লে ফলোয়ার কমবে ভেবেছিলাম, আসলে বেড়েছে’

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৬ | ১১:৩৩
Link Copied Successfully!

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক ফলোয়ার বেড়েছে। দায়িত্ব ছাড়ার পরও ফলোয়ার বাড়ায় বিস্ময় প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি দেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও। পরে ডেইলি ওয়াদা নামের একটি পত্রিকায় সম্পাদক হিসেবে যোগ দেন শফিকুল আলম।

বিজ্ঞাপন

ঢাকা ডায়েরি হ্যাশট্যাগে বৃহস্পতিবার ফেসবুকে শফিকুল লিখেছেন, ‘ইউসুফ সরকারের (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) মুখপাত্র হিসেবে আমার ১৮ মাস ৪,৯৮,০০০ অনুসারী নিয়ে শেষ করেছি। আমি ধরে নিয়েছিলাম, একবার আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রেস ব্রিফিং করা বন্ধ করে দিলে, সংখ্যাটি দ্রুত হ্রাস পাবে।’

তিনি লিখেছেন, ‘আশ্চর্যজনকভাবে, গত দুই দিনে ফলোয়ার অর্ধ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গেছে। কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা!’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস