মতলব দক্ষিণে ফায়ার সপ্তাহ এর শুভ উদ্বোধন

Default User
মতলব দক্ষিণ প্রতিনিধি
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২০ | ৪:২১
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব দক্ষিণে প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবিলায় আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ (১৯ নভেম্বর) রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তথ্যমতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ২১ নভেম্বর পর্যন্ত এ সপ্তাহ জমকালো ভাবে উদযাপিত হবে। অনুষ্ঠানে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কসপ্লেক্সে প্রধান অতিথির আসন গ্রহন ও সপ্তাহের শুভ উদ্ভোধন করেন সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন।

সার্বিক নেতৃত্ব ও পরিচালনা প্রদান করেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দীন মিয়া, তদন্ত ওসি মোঃ মফিজ উদ্দীন সহ স্টেশনের সকল কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান নূর বলেন, এবারের সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী সারা দেশে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তাই আমি বিনীত ভাবে সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন বলেন, অগ্নিনির্বাপণ, অগ্নিপ্রতিরোধ, উদ্ধার ও অন্যান্য সেবা কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি তিনি আরো বলেন, জনগনের মাঝে পর্যাপ্ত কৌশলগত সচেতনতা বৃদ্ধি করতে হবে, জনগন বিপদমুক্ত থাকলেই, ভালো থাকবে দেশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা