চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে উপদেষ্টা বরাবর

১০ম গ্রেডসহ ৫ দফা দাবী বাস্তবায়নে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৪, ২০২৫ | ১০:০৮
Link Copied Successfully!

১০ম গ্রেড প্রদানসহ ৫দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চাঁদপুর জেলার শাখার সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন এ স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

এসময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি চাঁদপুর জেলার শাখার সহ-সভাপতি বশির উল্লাহ খন্দকার, সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ খান শাহিনসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান বকাউল, জসিম উদ্দিন রনি, তনয় রায়, মাসুদুর রহমান মাসুম, নাজমুল হোসেন শাহিন, হালিমা আক্তার রুমা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলতাব হোসেন ও সাধারণ সম্পাদা মো. আব্দুল্লাহ আল মোমিনের স্বাক্ষরিত পত্রে ৫দফা দাবী গুলো হচ্ছে-

১/ ইউনিয়ন পরিষদ কর্মকর্তাগনকে ১০ম গ্রেডে উন্নীত করা।
২/ সময়োপযোগী নিয়োগ বিধিমালা প্রণয়ন করে ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণকে পদোন্নতি প্রদান।
৩/ মন্ত্রণালয় হতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণের শতভাগ বেতন-ভাতাদি প্রদান।
৪/ অবসরকালীন ইউপি প্রশাসনিক কর্মকর্তাগণকে শতভাগ আনুতোষিক প্রদান অথবা পারিবারিক পেনশন প্রদান।
৫/ স্থানীয় সরকার অধিদপ্তর গঠন।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা