বিএনপি-জামায়াতকে আওয়ামী ...

ভোটব্যাংকের নয় বরং সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে: যুবশক্তির আহ্বায়ক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৫ | ১১:৪৩
Link Copied Successfully!

বিএনপি জামায়াতকে আওয়ামী ভোটব্যাংকের নয় বরং সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কর্তৃক পিটিয়ে দুইজন বাংলাদেশী হত্যাসহ সীমান্তের সকল ধরণের আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আয়োজনে মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় একথা বলেন তারিকুল ইসলাম।

বুধবার দলটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নেতৃত্বে বাংলামোটরস্থ জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শেষ হয় শাহবাগ গিয়ে। মশাল মিছিলে যুবশক্তির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, ‘বিএনপি জামায়াতকে আওয়ামী ভোটব্যাংকের নয় বরং সীমান্ত হত্যা বন্ধের রাজনীতি করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রতিনিয়ত বাংলাদেশীদের পাখির মতো গুলি করে মেরেছে। স্বৈরাচারী হাসিনা তার প্রতিবাদে কিছুই করে নাই। আমরা ফেলানীকে কাঁটাতারে ঝুলে থাকতে দেখেছি। তার বিচার আজও হয় নাই। ২০২৪ এর গণঅভ্যুত্থানে খুনি হাসিনা ভারত পালিয়ে গিয়ে প্রমাণ করেছে, তার মদদেই সীমান্তে বাংলাদেশীদের হত্যা করা হতো। ইনটেরিম সরকারের প্রতি আমাদের আহ্বান খুনি হাসিনার বিচারের পাশাপাশি সীমান্ত হত্যার বিচার করতে হবে এবং কূটনৈতিক উপায়ে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

সীমান্ত হত্যা বন্ধ না হলে বাংলার জনগণ এর কড়া জবাব দিবে বলে হুঁশিয়ার করেন যুবশক্তির আহ্বায়ক।

যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, ‘ভারতীয় বাহিনী কর্তৃক প্রতিনিয়ত বাংলাদেশী হত্যার বিচার চেয়ে বাংলাদেশের উচিত আন্তর্জাতিক আদালতে মামলা করা।’ দলটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, ‘রাজনীতিবীদ যদি সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা না করতে পারে কিংবা কূটনৈতিক উপায় ব্যর্থ হয় তাহলে বাংলার সাধারণ জনগণ সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা করবে। যেভাবে ভারতের দোসর পলাতক খুনি আওয়ামীলীগের বিচার করেছে সেভাবে তারা ভারতীয় আগ্রাসনের বিচার করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা