ফরিদগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৫ | ৮:০৯
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা তালুকদার উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসা করতেন।
নিহতের চাচাতো ভাই বাবলু তালুকদার জানান, বাদশা তালুকদার বাড়ি থেকে মালামাল নিয়ে চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের আরোহী জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা