ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি: ইসি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৫ | ৬:২৯
Link Copied Successfully!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি। ভোট কক্ষ থাকবে মোট ২ লাখ ৪৪ হাজার ৬৪৯ টি। যেখানে পুরুষ ভোট কক্ষের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। অস্থায়ী কেন্দ্র থাকবে ১৪টি এবং অস্থায়ী কক্ষের সংখ্যা ১২ হাজার।

আজ সোমবার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, গড়ে প্রতি ৩ হাজার ভোটার অনুযায়ী একটি কেন্দ্র ঠিক করা হয়েছে। ফলে গত নির্বাচনের তুলনায় কেন্দ্রের সংখ্যা বেড়েছে।

বিজ্ঞাপন

আখতার আহমেদ বলেন, এখন পর্যন্ত ২২টি নতুন দলকে মনোনয়নযোগ্য মনে করছে ইসি। এছাড়া আরও কয়েকটি দলকে অধিকতর তদন্তের মধ্যে রাখা হয়েছে।

ইসি সচিব বলেন, পর্যবেক্ষক সংস্থার সংখ্যা নিয়ে পরবর্তীতে জানানো হবে। এ ছাড়া নতুন দলকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতীক দেওয়া হবে।

তিনি আরও জানান, এনসিপির শাপলা প্রতীক নিয়ে আগের সিদ্ধান্তে আছে কমিশন। এদিকে আরপিও নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা