চাঁদপুরে লোকসংস্কৃতি চর্চা ও গবেষণায় করণীয় নিয়ে মতবিনিময় সভা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৫ | ৮:২১
Link Copied Successfully!
‘চাঁদপুরের লোকসংস্কৃতি চর্চা ও গবেষণায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় লোকসংস্কৃতি নিয়ে কাজ করা লেখক ও গবেষকরা বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী। সঞ্চালনা করেন একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান।
সভায় লোকসংস্কৃতি গবেষণার অভিজ্ঞতা, প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, সাবেক শিক্ষক ও গবেষক কামরুজ্জামান শিকদার, সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, সুমন কুমার দত্ত, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী, প্রবীণ লেখক আবদুল গণি, লেখক এইচএম জাকির প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী সদস্য উজ্জ্বল হোসাইন।

বক্তারা বলেন, চাঁদপুরের লোকসংস্কৃতি এই জেলার ঐতিহ্য, জীবনধারা ও সমাজচেতনার জীবন্ত প্রতিচ্ছবি। এই মূল্যবান সংস্কৃতিকে সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি। তাঁরা বলেন, লোকসংস্কৃতি শুধু উৎসব বা গানে নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, বিশ্বাস ও জ্ঞানের সমন্বিত প্রকাশ। তাই এ বিষয়ে ধারাবাহিক মাঠগবেষণা, দলিল সংরক্ষণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচিভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় উপস্থিত গবেষক ও সাহিত্যপ্রেমীরা চাঁদপুরের লোকসংস্কৃতি নিয়ে এমন আয়োজন ধারাবাহিকভাবে করার প্রস্তাব করেন।

বিজ্ঞাপন

সাহিত্য একাডেমি সূত্রে জানা যায়, ইতিমধ্যে চাঁদপুরের লোকসংস্কৃতির ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে একটি গবেষণা গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এটির কাজ চলমান রয়েছে।

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা