শাহরাস্তিতে প্রবাসী পরিবারে ডাকাতির চেষ্টা

চাঁদপুরে পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতি

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৫ | ৮:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগীতে প্রবাসীর বাড়ীতে পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীকে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় মোবাইল, স্বর্ণালংকারসহ নগদ ৬ লাখ টাকা ও ২ লাখ ৫০ হাজার টাকার রিয়াল নিয়ে যায় ডাকাতচক্র।

বুধবার রাতে কুমারডুগী শফিক খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

বসতঘরে থাকা স্বামী শফিক খান (৬৫) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৬০) বলেন,  অজ্ঞাত মুখোশধারী ৬ থেকে ৭ জনের ডাকাতদল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে তাদেরকে গামছা দিয়ে বেঁধে রাখে। ওইসময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের সব তছনছ করে মোবাইল, স্বর্ণ ও নগদ অর্থ নিয়ে যায়।
তাদের দুই ছেলে প্রবাসে থাকেন।

বিজ্ঞাপন

এদিকে একই রাতে জেলার শাহরাস্তি উপজেলার আলীপুর খান বাড়ীতে প্রবাসী পরিবারে ডাকাতির চেষ্টা করা হয়। ওইসময় সাউথ আফ্রিকা থেকে সিসি ক্যামেরায় ডাকাত চক্র বসতঘরে প্রবেশের দৃশ্য দেখে মুঠোফোনে এলাকাবাসীকে জড়ো করলে পিক-আপ ভ্যান নিয়ে পালিয়ে যায় চক্রটি।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ডাকাতির ঘটনায় একাধিক টিম তদন্ত করছে। শিগগিরই জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন