ফরিদগঞ্জে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২২, ২০২৫ | ৯:২২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন এক গৃহবধূ। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা মেয়ের স্বামী, শশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন।

নিহত গৃহবধূর নাম মিতু বেগম (১৮)। তিনি দুই সন্তানের জননী, সে দুই বছর বয়সী এক কন্যা ও মাত্র দুই মাসের এক পুত্রসন্তান রেখে গেছেন। মিতুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামে। তাঁর বাবার নাম দুলাল গাজী।

জানা গেছে, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী রাকিবের সঙ্গে অভিমান করে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মিতু।

বিজ্ঞাপন

এরপর মিতুর বাবা দুলাল গাজী ফরিদগঞ্জ থানায় স্বামী রাকিব, শ্বশুর আহসান মাজি ও শাশুড়িকে আসামি করে হত্যা প্ররোচনার মামলা দায়ের করেন।

মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে স্বামী রাকিব (২৫)-কে গ্রেফতার করে পুলিশ। রাকিব উত্তর হাসা গ্রামের আহসান মাজির ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা প্ররোচনার মামলায় স্বামী রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা