হাজীগঞ্জ প্রেসক্লাবের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৫ | ৮:১০
Link Copied Successfully!
হাজীগঞ্জ প্রেসক্লাব ২০২৫-২৬ ইং সেশনের কার্যকরি কমিটির সাথে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ তানভীর হাসান মতবিনিময় করেছেন।
ডা. আহম্মদ তানভীর হাসান বক্তৃতায় বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সর্তকতার জন্য চিঠি প্রেরণ করবো।
তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।
২১ অক্টোবর মঙ্গলবার  সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।
হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ, সদস্য মনিরুজ্জামান বাবলু, সাইফুল ইসলাম সিফাত, জহিরুল ইসলাম জয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ডা. আহম্মদ তানভীর হাসান বলেন, বিভিন্ন সময় হাজীগঞ্জ বাজার কেন্দ্রীক প্রাইভেট হাসপাতালগুলোর বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। সংবাদকর্মীদের মাধ্যমেও আজ কিছু অভিযোগ পাওয়া গেলো। শীঘ্রই সতর্কতার জন্য চিঠি প্রেরণ করবো।
তিনি আরও বলেন, প্রাইভেট হাসপাতালের বিষয়ে কঠোর হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিএমডিসির অনুমোদিত পদপদবী ও নির্দিষ্ট বেডের অতিরিক্ত বেডের ব্যবহার সহ অন্যান্য অভিযোগের বিষয়ে কঠোর থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। প্রয়োজনে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা