করোনা সময়ে জীবনবাজি রেখে জনগণের পাশে ছিলাম এবং থাকবো– মেয়র লিপন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২০ | ৪:০২
Link Copied Successfully!

মহামারি কিংবা দুর্যোগ এই পৃথিবীতে মানবজাতির কাছে নতুন কিছু নয়। সৃষ্টির শুরু থেকেই সময়ে সময়ে এই পৃথিবীতে নেমে আসে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারি। কোনো সংক্রামক রোগ যখন বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে, তখন বলা হয় রোগটি মহামারি আকার ধারণ করেছে। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মহামারির ঘটনা ঘটেছে এবং এসব মহামারিতে মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের। ঠিক তেমনই একটি মহামারি কোভিড-১৯। কোভিড-১৯ মহামারিতে এ পর্যন্ত বিশ্ব প্রায় সাড়ে ১৩ লক্ষ লোক মৃত্যু বরণ করেছে।

এ শীতে কোভিড-১৯ দ্বিতীয় পর্যায়ে আরো বয়াবহ রুপ ধারণ করতে পারে, তাই যার যার অবস্থান থেকে সর্তক থাকতে হবে এবং পৌরসভাসহ সরকারী ও বেসরকারী অফিস, ব্যাংক, পরিবহন, শপিং সেন্টার গুলোতে নো-মাস্ক, নো-সার্ভিস, সেবা অব্যাহত রাখতে হবে।

আজ ১৬ নভেম্বর শীতে কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবিলার লক্ষ্যে হাজীগঞ্জ পৌর সভায় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নে মতবিনিময় সভায় মেয়র আ.স.ম মহবুব উল আলম লিপন উপরোক্ত কথা গুলো বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে জীবন বাজি রেখে জনগণের পাশে ছিলাম এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ। বিগত দিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্ক ও বিভিন্ন উপকরণসহ জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। আগামী বুধবারও সারাদেশের ন্যায় হাজীগঞ্জ পৌরসভাও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিরতণ করা হবে।

হাজীগঞ্জ পৌর সভার সচিব মুহাম্মদ নূও আজম শরীফ এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ট্রাফিক ইনচার্জ মো. জাহাজ্ঞীর আলম হাজীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ মো. শুকু মিয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর লিটন চন্দ্র সাহা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন মুন্সী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ হোসেন মিরন, সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, হিসাব রক্ষন কর্মকর্তা মো. সফিকুর রহমান, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসারসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব