পিআর নিয়ে কোনো প্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না: চাঁদপুরে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৫ | ৯:২৫
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখ চরমোনাই বলেছেন, রাজনীতি হলো পবিত্র জায়গা, সব নীতির সেরা নীতি হলো রাজনীতি। এই রাজনীতিতে গুন্ডা বদমায়েশের কোনো স্থান হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্রে সকল দল ও মতের মানুষ নিরাপদ। ইসলামী রাষ্ট্র কায়েম হলে সন্ত্রাস হবে না, চুরি থাকবে না, দুর্নীতি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। মানুষ না খেয়ে ঘুমুতে যাবে না, ঘরের দরজা খোলা রেখে মানুষ ঘুমাবে। কিন্তু কেনো চোর, ডাকাত ঘরে প্রবেশের সাহস পাবে না। নারীরা রাতের অন্ধকারে একা হেঁটে গেলেও চোখ তোলে তার দিকে তাকানোর কেউ সাহস পাবে না।
শনিবার বিকালে  ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।
তিনি বলেন, আগামি জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন করা, আগামি জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণসমাবেশে মুফতি ফয়জুল করীম আরও বলেন, নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। আগামির বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ইসলাম ক্ষমতায় আসলে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা হবে। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে অবিলম্বে তা গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন এখন গণদাবিতে পরিণত হয়েছে। জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। পিআর নিয়ে কোনোপ্রকার টালবাহানা দেশের মানুষ বরদাশত করবে না। নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সম্পন্ন করে জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদের আইনী ভিত্তি ছাড়া নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন না।
গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সংখ্যালগঘু বিষয়ক সম্পাদক শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহ-সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি মাওলানা ইয়াসিন খান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডা.  বেলাল হোসাইনের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা জামিল আহমাদ জাকির, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, মাওলানা হেলাল আহমাদ,  হাফেজ শাহাদাত হোসাইন প্রধানীয়া, মাওলানা মজিবুর রহমান, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি  শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ মিলন হোসেন, নাসরুলাহ বাহাদুর প্রমুখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা