চাঁদপুরে ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৯, ২০২৫ | ৮:৪৮
Link Copied Successfully!
চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ৪র্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিচ্ছন্নতার কাজ করার কোন এক সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোণি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্বজনরা জানান, বুধবার ব্যাংকের কাজের নির্দিষ্ট সময় পরও মঙ্গল বাড়ি ফিরে না গেলে তার ছেলে অফিসে খোঁজ নিয়ে আসেন। এসময় সে বাড়ি চলে গেছে বলে জানায় দায়িত্বরত দারোয়ান। তবে ছেলে বেশ কয়েকবার খোঁজ নিতে আসায় দারোয়ান ভেতরে গিয়ে টয়লেট চেক করে দেখতে পান সেখানে মঙ্গলের মরদেহ পরে আছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে নিহত মঙ্গল অসুস্থ ছিলো বলে জানান তার স্বজনেরা।
চাঁদপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, এ বিষয়ে একটি আপমৃত্যুর মামলা করা হবে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা