শাহরাস্তিতে ঈদগাঁহে ভূমিহীনদের ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Default User
মো.মজিব পাটওয়ারী
আপডেটঃ নভেম্বর ৯, ২০২০ | ৬:২৭
Link Copied Successfully!

সোমবার (০৯নভেম্বর) সকাল ১১টায় শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ইউনিয়নের শোরসাক কেন্দ্রীয় ঈদগাঁও মাঠ ও শোরসাক নূরানী মাদ্রাসার মাঠের জায়গায় ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণ বন্ধ করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বিশাল মানববন্ধনের আয়োজন করেন।

ঔসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শোরসাক নূরানী মাদ্রাসার পরিচালক মো.নুরুল ইসলাম, মাওলানা আবু তাহের, ইউসুফ বেপারী,হাতেম আলী,তাফাজ্জল হোসেন মিয়াজী,মো.নূর নবী, কাশেম ভুইঞা, শহীদ বেপারী,আমির হোসেন মজুমদার, শাহাদাত মাষ্টার সহ আরো অনেকে।

সে সময় বক্তারা বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের প্রস্তুতি গুঞ্জন শুনছি এটা ভালো চিন্তাভাবনা।মাদ্রাসার আশেপাশে অনেক খাস সম্পত্তি রয়েছে সে সম্পত্তি কাজে লাগানো উচিত। কিন্তু এমন গুঞ্জন আসছে যে আমাদের এই ঐতিহ্যেবাহী ঈদগাঁ মাঠে নাকি ভূমিহীন পরিবারের জন্য গৃহ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

এই ঈদগাঁহে প্রায় দশ হাজার লোকের জামায়াত হয়ে থাকে। এই মাঠে মাদ্রাসা চলাকালীন সময়ে জাতীয় সংগীত, খেলাধুলা, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বাৎসরিক ওয়াজ মাহফিল হয়ে থাকে। শুধু তাই নয় এই এলাকার কেউ মারা গেলে এখানে জানাজায় অনুষ্ঠিত হয়। পাশাপাশি রয়েছে একটি দ্বীনি প্রতিষ্ঠান এখান থেকে এলাকার ছেলেমেয়েরা কোরআন শিক্ষা নিচ্ছে। এই মাঠে ক্ষুদে শিক্ষার্থীদের প্রদচারণায় মুখরিত থাকে।

এখানে যদি ২৩১১ দাগের ভূমিতে ঘর বরাদ্দ দেয়ার প্রক্রিয়া হয়ে থাকলে মাদ্রাসার ৫ শতাধিক শিক্ষার্থীর ক্ষতি সাধিত হবে। ঈদগাঁহের পাশে নালা ও এলাকায় সরকারি খাস সম্পত্তি থাকা স্বত্ত্বেও ঈদগাঁহের অংশে গৃহ নির্মাণ মানতে নারাজ মানববন্ধনে অংশগ্রহণ কারীরা।

শত বছরের এই ঈদগাঁহ এলাকার ঐতিহ্য। সেখানে বসতি গড়ে উঠলে মাদ্রাসা ও ঈদগাঁহের জন্য শোভনীয় হবে না। এই মানববন্ধনের মাধ্যমে(হাজীগঞ্জ-শাহরাস্তি) ৫-আসনের সাংসদ মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপির দৃষ্টি আর্কষণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব