চাঁদপুরে ২৭ লাখ মিটার জাল ও ৬ নৌকা জব্দ, আটক ১১ জেলে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৬, ২০২৫ | ৩:৪৭
Link Copied Successfully!
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর  অঞ্চলের নৌ পুলিশের  অভিযানে  ২৭ লাখ মিটার জাল, ৬ নৌকা জব্দসহ ১১ জেলেকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে নৌ-পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গেল ২৪ ঘন্টায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের বড়ষ্টেশন, হরিনা, রাজরাজেশ্বর, লালপুর, চরভৈরবী,   মোহনপুর, নীলকমল ও চরআন্দারমানিক  অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা আইনে মোহনপুরে ২টি, হরিনা পুলিশ ফাঁড়িতে ২টি ও নীলকমলে একটি মামলা সহ মোট ৫টি মামলা দায়ের করা হয়। এছাড়া জেলেদের ৬ টি নৌকা থেকে ২শ ৪১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ নেন নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ,  উপজেলা মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 

এ বিষয়ে নৌ-পুলিশ সুপার  সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৫  অক্টোবর পর্যন্ত চলবে এই  অভিযান।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা