
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে এসিতে আটকা পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় আবাসিক মাদ্রাসা থেকে পালাতে গিয়ে এসির আউটডোরে আটকা পড়েন ১০ বছর বয়সী শিশু মো. রায়হান।
রোববার বেলা সাড়ে ১১টায় টোরাগড় এলাকার আল ইহসান মাদ্রাসার ৫ম তলা ভবনের চতুর্থ তলায় শিশু আটকা পড়ে।
সহপাঠীরা জানান, এ মাদ্রাসায় শতাধিক শিক্ষার্থী রয়েছে। সকল ৯টায় ঘুমানোর সময়। সবাই যখন ঘুমে তখন সে এখানে কিভাবে চলে যায় কেউ বলতে পারে না।
মাদ্রাসার শিক্ষকরা শিশুকে নামাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ছাদ থেকে কোমরে রশি বেঁধে নেমে তাকে উদ্ধার করে।
শিশুর মা মাহমুদা বেগম বলেন, দুইদিন আগে রায়হানকে এ মাদ্রাসার হেফজ্ বিভাগে ভর্তি করানো হয়। সকালে এমন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিসের সদস্যরা রয়হানকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় কৃতজ্ঞতা জানান তিনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে শিশুটি সুস্থ ভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তবে এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ কোনো মন্তব্য করতে রাজি নন।


























