ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫ | ৯:০২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০২২ সালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ সময় বিএনপি’র কার্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা