শাহরাস্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মহিলা দলের সমাবেশ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ | ৯:৪৬
Link Copied Successfully!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রায়শ্রী ইউনিয়নের পরানপুর গ্রামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশের নারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে আসছে। কারণ তিনি নারীদের জন্য প্রেরণার উৎস। জাতীয়তাবাদী মহিলা দল সুসংগঠিত বলেই নারীরা রাষ্ট্র গঠনে অগ্রনী ভূমিকা রাখতে পারছে। নারীদের ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।

বিজ্ঞাপন

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোজাহার হোসেনের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ক্যাপশন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব