ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫ | ৭:০৫
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়  স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় এক যুবককে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্তি পুলিশ সুপার মুকুর চাকমা।
তিনি জানান, শনিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে, রবিবার দুপুরে এলাকাবাসী যুবককে আটক করে পুলিশে  দিয়েছে। এ বিষয়ে একটি ধর্ষণ চেষ্টা মামলা ও আইনী প্রক্রিয়ার কাজ চলছে।
ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে।

 

এলাকাবাসী ও পরিবারের দাবী, শনিবার গভীর রাতে কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন অভিযুক্ত মনির হোসেন (৪৫)। ঘটনার পর ক্ষুব্ধ জনতা তাঁকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশে সোপর্দ করেছে।

 

বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাইদ ভূঁইয়া বলেন, “ঘটনাটি ধর্ষণের মতো গুরুতর অপরাধ। এ নিয়ে কোনো সালিশ হবে না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তারা আইনি ব্যবস্থা নেবে।”

 

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম জানান, কিশোরী ও তার পরিবারের দাবী ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা ঘটেছে।  এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা