
কচুয়ায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুছ ও বর্ণাঢ্য শোভাযাত্রা


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে কচুয়ার নলুয়ায় জশনে জুলুছ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কচুয়া উপজেলার নলুয়া বাজার থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে মনোহরপুর,পালগীরি ও নলুয়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নলুয়া হাসপাতাল মাঠে এসে শেষ হয়। এতে আলহাজ্ব মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজী নেতৃত্বে নানা শ্রেণি-পেশার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়।
জুলুছের শেষে রাতে দোয়া ও আলোচনায় বিশিষ্ট শিক্ষানুরাগী আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী।
প্রধান বক্তার বয়ান রাখেন, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সাবেক লেকচারার ড.মাওলানা মোঃ সাইফুল ইসলাম আযহারী। জশনে জুলুস উদ্বোধন করেন, মনোরপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন, প্রিন্সিপাল হাফেজ ক্বারী মুফতি সৈয়দ আলাউদ্দিন আযহারী।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উদযাপন কমিটির সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ পাটওয়ারী।
পরে মিলাদ-কিয়াম, দোয়া ও মোনাজাত মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।




























