হাজীগঞ্জে ২৯ টি মন্ডপে হবে দূর্গাপূজা

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৫ | ৬:০১
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
 এসময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  মো:  জাবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ থানার  ওসি মহিউদ্দিন ফারুক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি গোলাম মোস্তফা স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহিদাস বনিক, পৌর সচিব তোফায়েল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিয়া আক্তার, সহকারি শিক্ষা অফিসার জাকির হোসেন, পৌর পূজা উদযাপন সভাপতি রাধা কান্ত দাস রাজু, হাজীগঞ্জ শ্রী শ্রী জিউর আখড়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার প্রমুখ।
এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারসহ সাংবাদিক ও গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 প্রস্তুতিমূলক সভায়  হাজীগঞ্জ উপজেলায় মোট ২৯ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পূজা পালনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
পূজা চলাকালে সেনাবাহিনী ও সাদা পোষাকে আইন শৃংখলা বাহিনী কাজ করবে বলে সভায় জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব