ফরিদগঞ্জ থেকে ২৪ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২৫ | ১০:৫৩
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে কিশোর গ্যাংদের আস্থানা থেকে দেশীয় অন্তত ২৪ টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার দিবাগত রাতে ফরিদগঞ্জ ও হাইমচর এলাকার দক্ষিণ আলগী সীমানাবর্তি  এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেন  চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান । এসময় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা অভিযানে অংশ নেয়।
রবিবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান, ফরিদগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে  দেশীয় অস্ত্র তৈরি করা হয়েছে এ তথ্য পেয়ে কিশোর গ্যাং এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ২৪টি দেশীয় অস্ত্র যার মধ্যে ১৪টি বড় ছুরি, ৭টি চাপাতি এবং ৩টি ছোট ছুরি উদ্ধার করা হয়। আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রগুলো ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়ার কারণে কোন ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
তদন্ত প্রক্রিয়া শেষে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। সন্ত্রাস মুক্ত এবং শৃংখল পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় সেনাবাহিনী।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা