চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৫ | ৪:৪৫
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন-উপজেলার বালুরচর এলাকার খোকন হোসেন (৪০), গোলাম হোসেন (৪৩), মো. নিয়ামত (৭০) রাজিব (২৩), মোঃ আক্তার (৫০) ও ওয়ালী উল্লাহ (৪০)।
স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর দিনগত রাতে ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় এই ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা, দুটি গাঁজা সেবনকারী ফিল্টার, দুটি লাইটার ও দুটি গাঁজা কাটার মেশিন।
অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাধক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব