সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার

হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের কমিটির কার্যক্রম শুরু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৫ | ৯:৪৯
Link Copied Successfully!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের দায়িত্ব শুরু আজ ১ সেপ্টেম্বর সোমবার থেকে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার সম্পাদক এনায়েত মজুমদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক চাঁদপুর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মো: মনজুর আলম।

২০২৪ সালের ২৪ আগস্ট হাজীগঞ্জ প্রেসক্লাব এর গঠনতন্ত্রের আলোকে নির্বাহী কমিটির (সমন্ময় কমিটি) আহবায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব অধ্যাপক এস.এম চিশতী, সদস্য গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশীদ ও মুন্সী মোহাম্মদ মনিরের স্বাক্ষরিত পত্রে ৩ টি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রথম কমিটি (২০২৪-২০২৫ সালের কার্যকরি পরিষদ) এর সভাপতি হাছান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের মেয়াদ ৩১ আগষ্ট ২০২৫ শেষ হয়। আজ ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে দ্বিতীয় কমিটি (২০২৫-২৬ সালের কার্যকরি পরিষদের) কার্যক্রম শুরু হয়েছে।

২০২৫-২৬ সেশনের অন্যান্য কার্যকরি কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর কবির, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য মোঃ আরিফ ইমাম মিন্টু, মোঃ হাছান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মোঃ সাখাওয়াত হোসেন, কাউছার আহম্মদ রিপন, কবির আহমেদ, খন্দকার আরিফ, শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

বিজ্ঞাপন

২০২৫-২৬ এর কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম জানান, আমি বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা