
চাঁদপুরে দিনব্যাপী স্বেচ্ছাসেবীদের নিয়ে কর্মশালা


চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের আহবায়ক এইচ এম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যদি রাস্তায় অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকেন, তাহলে আপনাদের কাউকেই স্বেচ্ছাসেবী পরিচয় দেয়া ঠিক হবে না। আপনার মধ্যে যদি অসৎ চিন্তাভাবনা থাকে তাহলে এই এসোসিয়েশনের সদস্য হওয়ার দরকার নেই। আর স্বেচ্ছাসেবক কখনোই অসৎ কাজের সাথে জড়িত হওয়া যাবে না।
সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেও কাজ করতে পারেন। যে নিঃস্বার্থভাবে কাজ করেন তিনিই প্রকৃত স্বেচ্ছাসেবী।


এসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় কর্মশালায় প্রেরণা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিয়ে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেন মানবিক শওকত, টিপু চৌধুরী, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বিল্লাল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম মিয়া, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ এর ডিরেক্টর মোহাম্মদ ইউনূস।
পরে অংশগ্রহণ করা স্বেচ্ছাসেবীদের মাঝে সম্মাননা সনদ তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও চলতি বছরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ভূমিকা রাখায় ৫টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

























