ছাগলের খামার উচ্ছেদের দাবী এলাকাবাসীর, হামলা ও চাঁদা দাবীর অভিযোগ খামারীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৫ | ৭:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমিরা বাজার সংলগ্নে নারী উদ্যোক্তা ছাগলের খামারী কোহিনুর বেগমের কাছে হামলা ও চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তরা বলছেন, ছাগলের খামারটি এখান থেকে সরানোর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে খামারীকে জানানো হয়।

ভুক্তভোগী খামারী থানায় ছয়জন নামধারীসহ ২০ জনকে অভিযুক্ত করে অভিযোগে উল্লেখ করেন তার খামার উচ্ছেদের জন্য প্রথমে একটি অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর একটি টিম সরেজমিনে পরিদর্শন করে সুষ্ঠু, পরিচ্ছন্নভাবে বাড়ীর সামনে পর্দা লাগিয়ে খামারটি পরিচালনা করতে পরামর্শ দেন৷ পরবর্তীতে অভিযুক্তরা নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এক পর্যায়ে অভিযুক্ত মোঃ রাজু মুন্সী তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় বলে দাবী খামারীর।

তিনি আরো উল্লেখ করেন, গেলো ৯ আগস্ট রাতে অভিযুক্তদের নেতৃত্বে বহিরাগত একটি দল খামারে হামলা চালায়। এসময় নগদ ২ লাখ টাকা লুট, খামারের বেড়া ও পর্দা ছিঁড়ে ক্ষয়ক্ষতি করে।

বিজ্ঞাপন

এদিকে চাঁদাদাবীর বিষয়টি অস্বীকার করে অভিযুক্তরা বলছেন, ছাগলের খামারটি বাজার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন। ছাগলের দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। তারা চান খামারটি এখান থেকে সরিয়ে অন্যত্র রাখা হোক। খামার সরাতে এলাকাবাসী একমত হওয়ায় চাঁদাবাজির অভিযোগ দেয়া হয়েছে বলে দাবী তাদের।

এদিকে বিষয়টি অধিকতর তদন্ত করতে এসআই পরিবর্তন করে থানা তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন অফিসার ইনচার্জ মো. শাহআলম

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা