বিএনপির চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে দুই নেতার বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবী 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩০, ২০২৫ | ৮:৩৮
Link Copied Successfully!
চাঁদাবাজী, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরের বিএনপির তিন নেতার বহিস্কার আদেশ প্রত্যাহার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার বিকালে পৃথকভাবে এই সংবাদ সম্মেলনে দীর্ঘদিন বছর ধরে বিএনপিতে অবদানের কথা তুলে ধরেন তারা।

 

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে বিএনপির কার্যালয়ে সদ্য বহিস্কৃত বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, ৪৭ বছর ধরে দলের সাথে আছি। গেলো ১৭ বছর দলের নেতাকর্মী হামলা মামলার খরচ বহন করেছি। দলের নেতা তারেক রহমানসহ সংশ্লিষ্টদের কাছে পুন:তদন্তের আহবান জানিয়েন বহিস্কার আদেশ তুলে নেয়ার দাবী জানান তিনি।

 

 এদিকে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও চাঁদাবাজি বা দখলদারির সাথে জড়িত থাকার প্রমাণ কেউ দিতে পারবে না। আর এসব কখনও করিনি। সব সময় স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করেছি। হাইকমান্ডের এমন সিদ্ধান্তে হতবাক। কোনো ধরনের শোকজ নোটিশ না দিয়ে সরাসরি বহিষ্কার করা হয়।  হাইকমান্ডের উদ্দেশ্যে  যাচাই বাছাই করে সত্য এবং গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত দিবেন বলে প্রত্যাশা করেন তিনি।

 

বিজ্ঞাপন

অপরদিকে বহিস্কৃত জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর চাঁদাবাজীর দায়ে গ্রেফতার হলে নেতাকর্মীরা মতলবে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন।

 

মঙ্গলবার রাতে চাঁদপুরে এই তিন নেতার প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা