স্ত্রী হত্যা মামলায় চাঁদপুরের আ.লীগ নেতা জহির আবারো কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২৫ | ৯:৪৫
Link Copied Successfully!
 চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যা মামলায় আবারো কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল (১) এর বিচারক আমিরুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জহিরুল ইসলামের স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি ষোলঘর পাকা মসজিদের দক্ষিণ পাশে নিজ বাসায় হত্যার শিকার হন। ওই ঘটনায় ফেন্সির ভাই মো. ফোরকান উদ্দিন খাঁন বাদি হয়ে ৫ জুন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করে। ওই মামলায় অ্যাড. জহিরুল ইসলামসহ ৪জনকে এজহারভুক্ত আসামী এবং অজ্ঞাতনামা আসামী করা হয়।

বিজ্ঞাপন

মামলার প্রধান আসামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ৬ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ওই মামলায় তারা কারাভোগ করে জামিনে মুক্ত হয়। ওই সময় বিচারক অ্যাডভোকেট জহিরকে চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিন দেয়। আজ চার্জ গঠন করে শুনানির দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে এই মামলাটি তদন্ত শেষে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ২০১৮ সালের ২৪ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুল ইসলাম মন্টু বলেন, আসামী জহিরুল ইসলাম চার্জ গঠন শুনানি পর্যন্ত জামিনে ছিলেন। আজকে শুনানি হয়েছে। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে মামলাটির স্বাক্ষ্য গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা