চট্টগ্রামে অনুসন্ধানী সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ৯:২৫
Link Copied Successfully!

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত সুপ্রীম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারিত্বে ও সুইডেন দূতাবাসের সহযেগিতায় “Strengthening Investigative Journalism for Law & Justice Reporters” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলার দুইজন করে সাংবাদিক অংশগ্রহণ করেন।

সুপ্রীম কোর্ট এর  রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ)  ড. আজিজ আহমেদ ভূঞা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসাধারণের নিকট বিচারিক সেবা প্রদানের জন্য মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহের আইন বিটের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের প্রতি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জনগণের আইনি অধিকার নিশ্চিত করতে রিপোর্টিং এর কার্যকর দিক নিয়ে কর্মশালায় ফলপ্রসূ করণকৌশল নির্ধারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং ইউএনডিপির আইনের শাসন, বিচার এবং নিরাপত্তা বিষয়ক সিনিয়র উপদেষ্টা মিজ রোমানা শোয়েগার।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ তার শুভেচ্ছা বক্তব্যে, “আইনি ও ন্যায়বিচার সম্পর্কিত সংবাদ পরিবেশনকারী সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বলেন, দেশের বিদ্যামান আইনি কাঠামোকে শক্তিশালী করতে আইন প্রতিবেদকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমকর্মী ও আইন প্রতিবেদকদের ভূমিকা চলমান আইনি সংস্কার কার্যক্রমে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রোমানা শোয়েগার বলেন “আইন ও বিচার বিষয়ক সাংবাদিকরা জনগণ ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন। তিনি আরো বলেন, “সাংবাদিকতা জনগণের আস্থা গড়ে তোলায় এবং বিচার বিভাগের কার্যক্রম জনগণ যেন অনুসরণ করতে পারে তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বাংলাদেশ সুপ্রিম কোর্টে চালু হচ্ছে বিচারিক হেল্পলাইন, চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া।

বিজ্ঞাপন

রোববার (২০ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় “বিচার সাংবাদিকদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা জোরদারকরণ” শীর্ষক এক কর্মশালায় তিনি এই তথ্য জানান। তিনি বলেন, “প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর এই হেল্পলাইন চালু করা হয়। প্রথমে এটি শুধুমাত্র অফিস সময়ের মধ্যে (রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) চালু ছিল।

বর্তমানে সহকারী রেজিস্ট্রারদের মাধ্যমে পরিচালিত এই হেল্পলাইন থেকে সরাসরি ফোনের মাধ্যমে সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতে সার্বক্ষণিক হেল্পলাইন কার্যকর হলে বিচারপ্রার্থীদের জন্য সেবাগ্রহণ সহজতর হবে বলে জানান রেজিস্ট্রার জেনারেল।

আলোচনায় তিনি বিচার বিভাগের কাঠামোগত সংস্কার নিয়েও বক্তব্য দেন। তিনি বলেন, “২০২৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট একটি প্রস্তাব পাঠিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে। প্রস্তাবটিতে রয়েছে একটি খসড়া অধ্যাদেশ, সাংগঠনিক কাঠামো এবং প্রয়োজনীয় বিধিবিধান সংশোধনের সুপারিশ।”

প্রস্তাবিত জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠিত হলে অধস্তন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিষয়ক সব প্রশাসনিক কার্যক্রম সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে আসবে, যা বর্তমানে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়। এটি বাস্তবায়িত হলে বিচার বিভাগীয় স্বাধীনতা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালায় রেজিস্ট্রার জেনারেল আরও বলেন, “বিচার বিভাগ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিভাগের দুর্বলতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

কর্মশালাটি আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (ঘওগঈ), সহযোগিতায় সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (টঘউচ), এবং সমর্থনে সুইডিশ দূতাবাস। এতে সভাপতিত্ব করেন ঘওগঈ-এর মহাপরিচালক মো. হিরুজ্জামান।

কর্মশালা পরিচালক এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদ মাহবুবুল হক, ইউএনডিপি’র উপদেষ্টা রোমানা শোয়াইগার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী ও বদরুদ্দোজা বাবু।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব