
চাঁদপুর শহরের লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, ৬ বন্ধু আটক
Link Copied Successfully!

চাঁদপুর শহরের লেকে বন্ধুদের সাথে রাতে সাঁতার কাটতে গিয়ে আল আমিন প্রধানীয়া তুহিনের (১৭) মৃত্যু হয়। পরিবারের দাবী, পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ বন্ধুকে আটক করে।

শনিবার রাত ১০ টার দিকে তুহিন বন্ধুদের সাথে লেকে সাঁতার কাটতে গিয়ে নিস্তব্ধ হয়ে যায়। পরে বন্ধুরা তাকে উপরে তোলে চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুহিন শহরের মমিন পাড়া এলাকার বাসিন্দা। সে সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
তুহিনের বাবা রমজান আলীর দাবী তার ছেলে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই খুনের বিচার চান তিনি। তবে, বন্ধুরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলছেন, ৫০০ টাকা বাজিতে লেকে সাঁতার কাটা প্রতিযোগিতায় অংশ নেয় তারা।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা জানা যাবে। আটক ছয় বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।


























