
চাঁদপুরে মসজিদের খতিবের ওপর হামলাকারী দায় স্বীকার, জামায়াতের বিক্ষোভ সমাবেশ
Link Copied Successfully!

চাঁদপুুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমানের হামলাকারী বিল্লাল হোসেনের আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করেছেন। রোববার সদর আদালতে আসামীর রিমান্ড শুনানী হবে।

শনিবার ১২ জুলাই ২০২৫ বিকেলে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে তিনি এ স্বীকারোক্তি মুলক জবানবন্দী দেন।
আদালত সূত্রে জানা যায়, বিকেল তিনটার সময় তাকে প্রথমে আদালতে আনা হয়। এরপর আসামী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেন। জবানবন্দী শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী ( আয়ু ) কর্মকর্তা হিসেবে দায়িত্ব রয়েছেন চাঁদপুুর সদর মডেল থানার সাব ইন্সপেক্টর নাজমুল হোসেন।


তিনি জানান, আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শুক্রবার (১১ জুলাই) চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমআর নামাজে ইমামতি করেন মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। জুমার নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমান ব্যবসায়ী বিল্লাল হোসেন। যার কারণে নামাজ শেষে মসজিদের ভিতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের উপর হামলা চালায় বিল্লাল । এতে করে খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মাথায় মারাত্মক জখম হয়। পরবর্তীতে মুসল্লীরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় হামলাকারী বিল্লাল হোসেনকে মুসুল্লীরা আটক করে পুলিশ কাছে সোপর্দ করে।
শুক্রবার রাতেই মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর বড় ছেলে আফনান তাকি বাদি হয়ে আসামি বিল্লাল হোসেনের নামে চাঁদপুুর সদর মডেল থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন কোট ইন্সপেক্টর শহীদুল্লাহ পিপিএম, এপিপি অ্যাডভোকেট আব্দুল কাদের খান, অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিকালে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, “উগ্রবাদের কোনো ঠাঁই চাঁদপুরে হবে না। আলেম-উলামাদের উপর হামলা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের নিকট। বিক্ষোভ সমাবেশে আরও বলা হয়, আলেমদের উপর হামলা মানে ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত। প্রশাসনকে এর দায় নিতে হবে। আমরা জানতে চাই, কেন মসজিদের মত পবিত্র স্থানে এমন হামলা হলো।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, জেলা জামায়াতের আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এড: মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহাজান খান এর সভাপতিত্বে ও শহর সেক্রেটারি বেলায়েত হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: আফসার উদ্দিন মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি মো: জাহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ খান।

























